মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে কয়েক দিন ধরে এ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে। আতঙ্কে রয়েছে পদ্মা পাড়ের মানুষ । এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।শ্যামুবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।স্থানীয় যুবক মো. হায়াত হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা দ্রুত কুমিরগুলোকে উদ্ধার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে Read more

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫
বাঘায় বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সংঘর্ষে আহত ২৫

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর বালিকা বিদ্যালয়ে বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টার সময় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক‑কর্মীদের লড়াইয়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন