চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসাবে)।রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত আছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকে (কৃষি ব্যাংক) এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।এদিকে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।গতমাসে (সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫০ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা।চলতি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে ৭৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের (৭.৫৮ বিলিয়ন) সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৯২ হাজার ৫৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রেমিট্যান্স আহরণের এ পরিমাণ আগের অর্থবছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৬৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা Read more

বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই Read more

ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য
ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য

শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত Read more

নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন