আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।বিবৃতিতে বলা হয়, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৩৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৬৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।বর্তমানে দেশটিতে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৬০ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।এছাড়া আরও ৩ হাজার ৯৩৯ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১৪ হাজার ৩৯ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৩৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৬৯৯ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৫৪ শতাংশ, ইয়েমেনি ৪৫ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।সূত্র: গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট সারাদেশে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত Read more

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্পিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন