আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন কাণ্ডে ভারতের জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে সংস্থাটি।চলতি নারী বিশ্বকাপে এখনও হারের মুখ না দেখা অস্ট্রেলিয়া আছে দারুণ ছন্দে। টেবিল টপার হয়ে সেমিফাইনাল নিশ্চিত করা শিবির হঠাৎ আলোচনায় অপ্রত্যাশিত আর ঘৃণ্য এক কাণ্ডে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে দুই অজি ক্রিকেটারকে শ্লীলতাহানি করে এক মোটরসাইকেল আরোহী।একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইন্দোর শহরে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এরপর এক ক্যাফের দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে এসে এক মোটরসাইকেল আরোহী অশ্লীলভাবে দুই নারী ক্রিকেটারের শরীর স্পর্শ করে পালিয়ে যায়। পরক্ষণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে থেকে জানানো হয় অভিযোগ।খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সামাজিক মাধ্যমসহ ক্রিকেট বিশ্বে শুরু হয় নিন্দা ওসমালোচনা। এটিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও বিচ্ছিন্ন একটি ঘটনা। ভারত সবসময়ই আন্তরিক এবং অতিথিপরায়ণ। অতিথিদের প্রতি সবসময়ই যত্নশীল। এমন সব কাণ্ডে আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। মধ্যপ্রদেশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে, আমরা তার প্রশংসা করি। আইন অনুযায়ী অপরাধী তার শাস্তি পাবেদেশটির গণমাধ্যমগুলো বলছে, অভিযুক্ত আকিল খানের বিরুদ্ধে আগেই রয়েছে মামলা। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে এমন ঘটনার পর যথাযথ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল।বর্তমানে পুলিশ নিরাপত্তা প্রটোকলে কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে। এই ঘটনার পর নারী বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, বিশ্বকাপের লিগ পর্বে ৭ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা। তবে হুট করে এমন লজ্জাজনক ঘটনা বিব্রত করেছে আয়োজক বোর্ড বিসিসিআইকেও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল
ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে Read more

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে আলোচনা কেন?
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে  আলোচনা কেন?

অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থানের বিষয়ে রাজনীতিবিদদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

সরেজমিনে তিন নদী: কেন মারমুখো জেলেরা, মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা?
সরেজমিনে তিন নদী: কেন মারমুখো  জেলেরা, মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা?

সরেজমিনে বরিশালের তিনটি নদী ঘুরে দেখা গেছে, অবৈধ জাল পেতে মাছ ধরা থেমে নেই। প্রশাসনের নজরদারি এবং উপস্থিতি টের পেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন