দেশে অদৃশ্য শক্তির সঙ্গে কিছু ধান্দাবাজও সক্রিয় রয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তাদের ঠেকাতে হলে একটি যোগ্য, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার।রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশের সর্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে, যারা পরীক্ষিত, যারা মুক্তির সংগ্রামে অংশ নিয়েছিল, যারা স্বাধীনতার ঘোষণা করেছে, স্বাধীনতার পক্ষে লড়েছে। সেই দল শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের দল জাতীয়তাবাদী দল বিএনপি।তিনি বলেন, সবার রাজনৈতিক অধিকার আছে, আমরা তা অস্বীকার করি না। কিন্তু যারা গণহত্যা করেছে, যারা বাংলাদেশের ছেলে-মেয়েদের, এমনকি ছোট ছোট শিশুদের হত্যা করেছে। তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা আগে সেই টাকা দেশে ফেরত আনুক। তারপরে দেশের জনগণ ভেবে দেখবে তারা নির্বাচন করতে পারবে কি না। শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বাংলাদেশ এখন নানা চক্রান্তের মুখে রয়েছে, আপনারা সবাই জানেন, কর্তৃত্ববাদী সেই শাসকগোষ্ঠী, যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির পিতা Read more

মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার
মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার

মালয়েশিয়ায় শনিবার ঈদুল ফিতর পালিত হবে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় Read more

সর্দি-কাশিতে স্বস্তি মিলবে ঘরোয়া টোটকায়
সর্দি-কাশিতে স্বস্তি মিলবে ঘরোয়া টোটকায়

শীতের শুরু হোক বা ঋতু বদলের সময়, সর্দি–কাশি এখন প্রায় প্রতিটি ঘরের চেনা অতিথি। শিশু থেকে বয়স্ক, কারোই রেহাই নেই Read more

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ Read more

বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ
বয়সসীমা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘হেড অব রিটেইল লিয়াবিলিটি প্রোডাক্টস (এফভিপি-ইভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন Read more

কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বাণিজ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন