রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ

ত্রিবার্ষিক নির্বাচন করছে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি। এ জন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান–কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে Read more

মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'সবাই ভেবেছিলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর)

আজ শনিবার (১৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু। রাতে Read more

বাড়িভাড়া বাড়ানোয় সন্তুষ্ট এমপিওভুক্ত শিক্ষকরা, আন্দোলন স্থগিত
বাড়িভাড়া বাড়ানোয় সন্তুষ্ট এমপিওভুক্ত শিক্ষকরা, আন্দোলন স্থগিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় আন্দোলন আপাতত Read more

শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের
শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন