মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। এ উপলক্ষে নবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১০টি তান্ত্রিক দল প্রতিযোগিতায় অংশগ্রহন করে।গণঅধিকার পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খেলা চলে। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশি ব্যক্তিকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন। মানুষকে আনন্দ দিতেই কণিকরা বিভিন্ন স্থানে খেলতে যায়। খেলায় তান্ত্রিকরা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণ ও মহিষের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় এবং গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। এ খেলা উপভোগ করতে চকদলু নারায়ণপুর মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকদিন পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী।আয়োজক কমিটির সভাপতি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বুলবুল আহমেদ জানান, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সুমন, সহসভাপতি পাপ্পু মিয়া, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, অর্থ সম্পাদক সাহাবুল ইসলামসহ অনেকেই।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার লাশ উদ্ধার
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন