যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে সেখানে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। দালালের মাধ্যমে ভাগানো রোগীকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি হালনাগাদ লাইসেন্স ছাড়াই এক্সরে ও প্যাথলজিক্যাল নিরীক্ষা সহ সকল কার্যক্রম চলছে। জিনিয়া প্যাথলজি ল্যাবরেটরী ও ডক্টর ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ দাবি করেছেন, দালাল নয়, মার্কেটিং বিভাগে দায়িত্বরতরা মাঝে মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।জানা গেছে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও ডক্টর ডায়াগনস্টিক সেন্টার। গত ২৪ ফেব্রুয়ারি জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরীতে লিভারের পরীক্ষা (এসজিপিটি) করাতে যান আবুল হাসান নামে এক রোগী। পরীক্ষার পর ওই রোগীর লিভারের লেভেলের রিপোর্টে আসে ৮৩। অথচ লিভারের নরমাল লেভেল থাকে ৪২। ফলে রোগীর স্বজনদের সন্দেহ হওয়ায় ইবনেসিনা হাসপাতাল থেকে একই রিপোর্ট করানো হয়। সেখানে রোগীর রিপোর্ট নরমাল আসে। অভিযোগ উঠেছে, জিনিয়ায় দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব অর্থ বিশ্বাস আবুল হোসেনের মত বহু রোগীকে এমন ভুল ও মনগড়া রিপোর্ট প্রদান করছেন। বুঝতে না পেরে সহজ সরল রোগীরা ভুল রিপোর্ট অনুযায়ী ওষুধ খেয়ে যাচ্ছেন। সূত্র জানায়, জিনিয়া ল্যাবরেটরীতে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্নতমানের কোন যন্ত্রপাতি নেই। সেখানে প্যাথলজি পরীক্ষা নিরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি করে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। প্যাথলজিস্ট ছাড়াই অর্থ বিশ্বাস সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট রোগীদের হাতে ধরিয়ে দিচ্ছেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল ছাড়াই রোগীদের ইচ্ছামত এক্সরে করা হচ্ছে। সূত্র জানায়, জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরীতে সেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চলে আসছে। ব্যবসা জমজমাট করতে হামজা ও রফিকুল সারাক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগাতে ব্যস্ত থাকেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ভাগিয়ে ইচ্ছামতো পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। ২০২১ সালের ডিসেম্বর যশোরের তৎকালীন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি টিম জিনিয়ায় অভিযান পরিচালনা করে। এসময় নানা অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অনিয়ম ও ক্রটি সংশোধন করার অঙ্গীকার করে প্রতিষ্ঠান চালু করা হয়েছিল। এরপরও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।এদিকে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে ওঠা আরেক প্রতিষ্ঠান ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। হালনাগাদ লাইসেন্স ছাড়া অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দালালের উপর ভর করেই চলছে ডক্টরস ডায়াগনস্টিক। এখানকার নিয়োগকৃত দালালরা মণিরামপুর সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এখানে আনার পর গলাকাটা বানিজ্য করা হয়। প্যাথলজিস্ট ছাড়াই রোগীদের সরবরাহ করা হচ্ছে প্যাথলজি বিভাগের সকল পরীক্ষার রিপোর্ট। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রেজাউল ওরফে রেজা সকল পরীক্ষা নিরীক্ষা করছেন। তার রিপোর্টের মান নিয়েও প্রশ্ন রয়েছে।এ বিষয়ে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর মালিক মনিরুজ্জামান জনি মুঠোফোনে জানান, এক্সরে মেশিনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। প্যাথলজি বিভাগে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট অর্থ বিশ্বাসের বৈধ কাগজপত্র রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর লিভারের লেভেল কমবেশি হতে পারে। তিনি আরও জানান, হামজা ও রফিকুল দালাল নয়, তারাও মালিক পক্ষের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বাড়ি হওয়ায় পরিচিত রোগীদের ডাক্তার দেখানোর জন্য সেখানে যাওয়া পড়ে।ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেন জানান, মেডিকেল টেকনোলজিস্ট রেজার কাগজপত্র সঠিক আছে। রোগীদের সঠিক রিপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়। দালাল নয়, মার্কেটিং বিভাগে দায়িত্বরতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিজিটে যান।মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সাল জানান, জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিকসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানোসহ নানা অনিয়ম শোনা যাচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরীতে রোগীর ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ পেয়ে তদন্তে গিয়েছিলাম। কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক্সরে মেশিন স্থাপন করা আইনানুগ অপরাধ।তিনি আরও জানান, নিয়মানুযায়ী প্যাথলজি রিপোর্ট একজন দক্ষ চিকিৎসক দিয়ে করাতে হয়। জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযোগ শুনলাম। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর Read more

নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি
মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি

মেক্সিকোর উত্তরে চিহুয়াহুয়া প্রদেশের আভেন্দানোস গুহায় ২০১৬ সালের এক অবিশ্বাস্য আবিষ্কারে উত্তেজিত প্রত্নতাত্ত্বিক মহল। সেখানে উদ্ধার হয়েছে এক শিশুর কঙ্কাল, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন