চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ তারেক নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের বেড়া দিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তারেক বর্তমানে বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কালীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলিফ মিম নার্সারিতে এ ঘটনা ঘটে। এ সময় নার্সারির শতাধিক চারা নষ্ট করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী মো. সরওয়ার বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুর ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিক আহমদের পুত্র মো. সরওয়ারের ভিটা, বসতঘর, বাগানবাড়ি ও নার্সারিসহ জায়গাটিতে সকাল ৮টার দিকে একই এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে আবদুল মালেক ও ছাত্রদল নেতা মোহাম্মদ তারেকের নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে। তারা প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালায়।ভুক্তভোগী মো. সরওয়ার বলেন, “আমার ভিটা থেকে ৩০টি সুপারি গাছ, ২০টি মেহগনি গাছ ও ১০টি আকাশমণি গাছ কেটে ফেলে দেওয়া হয়। নার্সারিতে থাকা আম, সপেদা, আমড়া, জাম, কাঁঠাল, বরইসহ নানা প্রজাতির কলমকৃত গাছ লুট করে মিনি ট্রাকে তুলে নিয়ে যায়। এ ছাড়া দুটি বীজতলার ছাউনি ও শতাধিক চারা নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। পরে তারা আমার জায়গার পূর্ব ও পশ্চিম সীমানায় এবং বসতভিটার মাঝখানে টিনের বেড়া স্থাপন করে।”অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক বলেন, “আমি প্রথম দিকে যাইনি। ওখান থেকে আমাকে একাধিকবার ফোন করার পর গিয়েছি। কিন্তু আমি সংঘাতে জড়াইনি। কারও গাছপালা কাটিনি। ওখানে গিয়ে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান করেছি।”এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট
উত্তরের হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের দাপট

চলতি শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামার মধ্যেও পঞ্চগড়ে শীতের তীব্রতা কমছে না। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার দাপটে জেলার স্বাভাবিক Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধার Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন