ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর কলাতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আলিফ ওই ওয়ার্ডের জিহাদ হোসেনের ছেলে।পরিবার জানায়, শনিবার দুপুরে আলিফ তার বাসার সামনের আঙিনায় খেলা করছিল। এ সময় তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে হঠাৎ আলিফকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে আলিফকে ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানানোয় রোগীকে লাথি মেরে Read more

মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প
মানুষের কল্যাণে যাকাত: কাজী রিয়াজ রহমানের হাত ধরে পরিবর্তনের গল্প

পবিত্র যাকাত কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের এক শক্তিশালী হাতিয়ার—এই বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করছেন Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা
প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা

প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ Read more

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার
রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন