জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা। তারা চেয়েছিল এ দেশ থেকে  ইসলামিস্টদের কর্মকান্ড ও জামায়াতকে উৎখাত করবে। সে লক্ষ্যে তারা সারাদেশব্যাপি খুন,গুম হত্যার রাজত্ব কায়েম করেছিল। তারা মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের নিরাপরাধ নেতাদের বিচারিক হত্যাকান্ড ঘটিয়ে বিশ্বব্যাপি কলঙ্কের দাগ লাগিয়ে ঘৃণ্যতম বর্বরচিত ইতিহাস সৃষ্টি করেছে। এসব বিচারিক হত্যাকান্ডে জড়িত বিচারক, স্বাক্ষী ও কুশীলবরা সবাই খুনি। এসব খুনিদের বিশেষ ট্রাইবুনালে বিচার করতে করতে হবে। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।তিনি বলেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে “সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।”রফিকুল ইসলাম খান বলেন, জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে। আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও  জামায়াত মনোনীত সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমিরগণসহ জেলার পুরুষ-মহিলাসহ সাড়ে সতের’ শ রুকন (সদস্য) উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১
সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি
নারীকে শ্লীলতাহানি ও মারধর, মামলা তুলে নিতে হুমকি

কক্সবাজারের উখিয়ায় শাড়ি বদলাতে গিয়ে এক নারী দোকানদার ও তার সহযোগীদের হাতে মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। Read more

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান
এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন