রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে তিনি নিহত হন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।শনিবার (১৯ এপ্রিল) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়। পুলিশ বলছে, নিহত শিক্ষার্থীর মরদেহ ‍কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ
সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও কিনতে চান না Read more

পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়
পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়

প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি, হ্যান্সি ফ্লিকের দল একপেশে Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )

এশিয়া কাপে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে Read more

মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত
মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর Read more

দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান
দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে। প্রতিশ্রুতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন