যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে।রোববার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।এতে বলা হয়, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে,যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি নর্স স্ট্রাইড’ নামক জাহাজটি আজ শনিবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।জানা গেছে, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের  মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে। উল্লেখ্য, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ জেলহত্যা দিবস
আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর Read more

নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

দেশে তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট Read more

অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া (৩৫) নামে Read more

মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক
অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৯ নারী-পুরুষ আটক

গাজীপুরের সদর উপজেলার বাগেরবাজার এলাকায় পুষ্পদামে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪ জন যুবক ও ৫ জন যুবতীকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন