মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।শনিবার (২৫শে অক্টোবর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও কাথুলী সীমান্ত দিয়ে পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।সকাল ১১টার দিকে কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের নিকট শহীদ স্মরণী অংশে প্রথম দফায় ৩০ জনকে হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে কাজিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষে গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্সিস উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর সম্পন্ন করেন।এরপর বেলা সাড়ে ১২টার দিকে একই উপজেলার কাথুলী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩ এসের নিকটে দ্বিতীয় দফায় আরও ৩০ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। এসময় ভারতের তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।বিজিবি সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মুম্বাই, দিল্লি ও আসাম রাজ্যে বিভিন্ন কাজ করতেন। সম্প্রতি তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং পরে বিএসএফের হেফাজতে দেওয়া হয়।বিজিবি জানান, ফেরত আসা সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিএসএফ ৬০ জন বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছে, তাদের মধ্যে ৭ জন তৃতীয় লিঙ্গের সদস্য। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল।পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গাদের বিশেষ সিরিজের সিম দিতে চায় সরকার
রোহিঙ্গাদের বিশেষ সিরিজের সিম দিতে চায় সরকার

রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিতে রাখতে বৈধভাবে মোবাইল সিম দেয়ার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রোগ্রেস আইডির বিপরীতে ১৮ বছর বা তার ঊর্ধ্বে Read more

শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!

মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। Read more

বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই

রোজার মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। ইফতারে যখন অনেকের ঘরে রকমারি আয়োজন, ঠিক সেই সময়ে কটিয়াদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের Read more

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদিআরব 

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন