খুলনায় জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা চলাকালীন অঘটন ঘটে। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিক খুলনার সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম সেশনে ১৯তম ওভারের পর মাঠে লুটিয়ে পড়েন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।ফজলের অসুস্থতা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে ছুটে যান খুলনার সৌম্য সরকার। স্ট্রেচারে করে তাকে মাঠের পাশে আনা হয়। প্রচণ্ড গরমে ফিল্ডিংয়ের সময় শরীর অবশ ও চোখে ঝাপসা দেখা দেয়ার কারণে তিনি অচেতন হয়ে যান।হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি, রাব্বি নিজে জানিয়ে দেন যে তিনি সুস্থ বোধ করছেন। পরে তাকে ড্রেসিংরুমে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়। ম্যাচে আর মাঠে নামানো হয়নি।এর আগে গত মার্চে জাতীয় ক্রিকেটে তামিম ইকবালও ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। যদিও ফজলের ঘটনা তেমন গুরুতর না হলেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর Read more

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)। শুক্রবার (৮ আগস্ট) থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে
ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে

ঈদুল আজহার দিনসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টা সম্পর্কে Read more

বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?
বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার বাবা হওয়ার কারণে বিল্লাল হোসেন বিশেষ সুবিধা পেয়েছেন কি না এ ব্যাপারেও কি তিনি সচেতন ছিলেন না? Read more

হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা
হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা

শতাধিক বছরের পুরনো দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বেসরকারি ও সরকারি ‘সদর হাসপাতাল’ খ্যাত বরিশাল জেনারেল হাসপাতাল। এখানে নেই সীমানা দেয়াল, মূল গেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন