মাঠে বাংলাদেশের ক্রিকেটেএক কঠিন সময় পার করছে। বলার মতো তেমন কোনো সাফল্য পাচ্ছে না টাইগার কিংবা টাইগ্রেসরা। রুষ দলের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশম স্থান থেকে উপরে ওঠা এখনও চ্যালেঞ্জ। তবে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ার পর রেটিং পয়েন্টে বৃদ্ধি হলেও র‌্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।নারী ক্রিকেটেও পরিস্থিতি তেমন সুখকর নয়। চলমান নারী বিশ্বকাপে জ্যোতিরা পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তী পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। কিছু ম্যাচে জয়ের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি দল।এই পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ধৈর্য ধরে সমর্থনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব, যাতে আমরা গর্বিত হতে পারি।’বুলবুল বলেন, শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো নাগরিকও গড়ে তোলা গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে ভালো নাগরিক তৈরি করব।’তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ছেলেদের আগে মেয়েরা আন্তর্জাতিক শিরোপা জিততে পারে। তিনি বলেন, ‘অবশ্যই ছেলেদের ক্রিকেটও ভালো হবে। তবে আমার মনে হয় মেয়েরা প্রথমে বিশ্বকাপ জয় করবে। চলমান বিশ্বকাপে কিছু ছোট ভুল না হলে হয়তো আমরা পাঁচটি জয়ও পেতাম এবং সেমিফাইনালে পৌঁছাতাম। আমরা ভুল থেকে শিখছি এবং সমর্থকদের কখনো হতাশ করব না।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ Read more

বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?
বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন?

চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা Read more

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর Read more

যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া
যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ভেতরেও সংসদ সদস্যদের জন্য বিশাল অঙ্কের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরেই ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন