মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ৬শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা।গোপন  সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ৬টি অবৈধ জাল তৈরির কারখানা ও ৬টি গোডাউন তল্লাশি করে ওই বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি সাংবাদিকদের শনিবার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীপাড়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১
বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ১

কিশোরগঞ্জের বাজিতপুরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।বুধবার (১১ জুন) সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

কবিতার বরপুত্রের জন্মদিন আজ
কবিতার বরপুত্রের জন্মদিন আজ

কবি, সাংবাদিক- শামসুর রাহমান। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকা জেলার Read more

পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল Read more

ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন