ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার মধ্য রাত থেকে ইলিশ শিকারে নামবেন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী দুই লক্ষাধিক জেলে।শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে ভোলার জেলে পল্লীগুলোতে উৎসবমূখর পরিবেশ দেখা গেছে। নদীতে নেমে ইলিশ আহরণের জন্য জাল নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা।এর আগে, গেল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযন্ত ইলিশের প্রধান প্রজনন মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেন সরকার। এসময় সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচার প্রচারণ চালিয়েছেন মৎস্য বিভাগ। এছাড়াও মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো ব্যাপক।জেলা মৎস্য অফিসে তথ্যমতে, ২২ দিনের নিষেধাজ্ঞায় জেলায় ২৮৮ জন জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১০৫ জনকে জরিমানা ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৬৭ জনকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে, আটককৃত নৌকা নিলামে বিক্রি করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ গরিব, দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।এদিকে শনিবার সকালে ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি মৎস্য ঘাট ঘুরে দেখা গেছে, জেলেরা তাদের জাল নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ নৌকা সাজিয়ে অপেক্ষা করছেন নদীতে নামার জন্য। এছাড়াও আড়ৎদাররা তাদের ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করছেন। ঢালা সাজিয়ে বসে আছেন মাছ বিক্রির অপেক্ষায়।ভোলার খাল মাছ ঘাটের হেজু মাঝি ও আলমগীর মাঝি জানান, ২২ দিন পর আজ বেকারত্বের হাত থেকে মুক্তি পেয়েছি। জাল নৌকা সাজিয়ে অপেক্ষা করছি। ৭ জন মাঝি মাল্লা নিয়ে রাত ১২ টার পর ইলিশ শিকারের জন্য নদীতে নামবেন তারা। তারা আরও জানান, প্রতি বছর সরকারের দেওয়া নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে যান না। কিন্তু অসাধু জেলে প্রতিনিয়তই মাছ শিকার করে। এতে নিষেধাজ্ঞা শেষে তেমন একটা ইলিশের দেখা পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তারা।তুলাতুলি মাছ ঘাটের জেলে হোসেন মাঝি জানান, নিষেধাজ্ঞা শেষে আজ রাত থেকে নদীতে নামবেন তিনি। ধারদেনা করে নতুন জাল ও নৌকা তৈরী করেছেন। এখন মাছ পেলে ধারদেনা পরিশোধ করে ঘুরে দাড়াতে পারবেন। নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে চাল দিয়েছে সরকার। কিন্তু এই চালও তারা সঠিক ভাবে পাননি। ভোলা খাল মাছ ঘাটের জামাল মিয়া জানান, ২২ দিন পর আজ ঘাটে আসলাম। ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করছি নতুন ভাবে। জেলেরা নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে আনবেন। আবারও উৎসবমূখর পরিবেশে ইলিশ কেনাবেচায় ফিরবেন বলে প্রত্যাশা করেন তিনি।জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য এই সময়টাতে ইলিশ মিঠাপানিতে ছুটে আসে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরবে বলে আশা করছেন তিনি। এছাড়াও গতবছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশা করছেন তিনি।তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্য করে নদীতে ইলিশ শিকার করতে যাওয়া ২৮৮ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা দেওয়া হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ জাল, মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। যেগুলো পরবর্তীতে জাল আগুনে, মাছ এতিম খানা ও মাদ্রাসায় এবং নৌকা নিলামে তুলে বিক্রি করা হয়েছে। উল্লেখ, জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৭০ হাজার ২ শত ৮৩ জন। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা দুই  লক্ষাধিকেরও অধিক।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।শুক্রবার (২ মে) Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল
ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা Read more

নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪
নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৪০ ঘন্টা পর আরও এক জনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা Read more

বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন