প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। দেশি-বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং তারা অবাক হচ্ছে—জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুস খেতেন, ঠিকাদারি নিতেন। কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে—সব কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। ইতিহাসের উদাহরণ টেনে প্রেস সচিব বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও একপ্রকার জমিদারি চালু করেছিল— ইচ্ছেমতো যাকে যেখানে খুশি বসিয়েছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য (পিসফুল, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল) নির্বাচন হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় Read more

কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার Read more

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ Read more

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা
মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন যোগ মায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস Read more

নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন