​দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকার পর অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ১০১ সদস্যবিশিষ্ট এই দু’টি বৃহৎ কমিটির অনুমোদন দেওয়া হয়।​উপজেলা বিএনপির কমিটিতে আব্দুল মান্নান মিয়া আব্বাসকে সভাপতি ও নুরুজ্জামান খসরুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে পৌর বিএনপির কমিটিতে রবিউল হক রিপনকে সভাপতি এবং মো. হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ​নবগঠিত এই কমিটি দু’টির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান দেওয়া হয়েছে অভিজ্ঞ ও নতুন নেতৃত্বকে। উপজেলা বিএনপির কমিটিতে একজনকে সিনিয়র সহ-সভাপতি, ১১ জনকে সহ-সভাপতি, একজনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জনকে যুগ্ম-সম্পাদক, একজনকে সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন জনকে সম্পাদকীয় পদ ও ২৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।অপরদিকে সভাপতি, সম্পাদক ছাড়াও পৌরসভা বিএনপির কমিটিতে একজনকে সিনিয়র সহ-সভাপতি, ৭ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম-সম্পাদক, একজনকে সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন জনকে সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে আব্দুল মান্নান আব্বাসকে আহ্বায়ক ও মো. নূর জামান খসরুকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। পৌর কমিটিতে রবিউল হক রিপনকে আহ্বায়ক ও মো. খোসবুর রহমান খোকনকে সদস্য সচিব করা হয়েছিল।তবে কমিটি ঘোষণার মাত্র দুই দিনের মাথায় ‘নানা অনিয়ম’ এর অভিযোগ এনে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অপর এক চিঠির মাধ্যমে কমিটি দুটি স্থগিত করা হয়। এরপর থেকেই আলফাডাঙ্গায় বিএনপির কোনো কমিটি ছিল না। নবগঠিত আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, আলফাডাঙ্গায় বিএনপির এই নতুন পূর্ণাঙ্গ কমিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ Read more

মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে Read more

কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্প স্থাপন নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি
সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্প স্থাপন নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন