বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহানা পারভীন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ও বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জাফরুন নেছা রোজী, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা আক্তার (সদস্য-সচিব)।অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করবে। একইসাথে এ সংক্রান্ত পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কমিটির সদস্যরা বৈঠকি ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু
ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় Read more

দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক
দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের Read more

ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 
ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পল কাপুরকে দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট। গত ফেব্রুয়ারিতে এই দায়িত্বের জন্য ডোনাল্ড লু’র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন