সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র জমাদিউল আওয়াল মাস। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাসটির প্রথমদিন অতিবাহিত হয়েছে। এখন দিন যত যাবে পবিত্র রমজান মাস তত এগিয়ে আসবে।দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন আজ একটি পোস্টে বলেছে, “জমাদিউল আওয়াল মাসের প্রথমদিন! রমজান থেকে আর চার মাস দূরে!”বছরে ঘুরে আবার রমজান কবে আসবে সেই অপেক্ষা করেন বিশ্বের সব মুসল্লি। তাদের এই অপেক্ষার প্রহর শেষ হতে শুধুই চার মাস বাকি আছে।২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে যেদিনমধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চরের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা।আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৬ সালের রমজান মাসের চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে এবং সেটি আকাশে চোখে পড়বে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তবে সূর্যাস্তের পর মাত্র এক মিনিট আকাশে দেখা যাবে সেই চাঁদ।আল জারওয়ান আরও বলেছেন, এবারের রমজানের প্রথম দিকে আমিরাতের বাসিন্দাদের জন্য সেহেরি থেকে ইফতার শুরু পর্যন্ত সময়ের ব্যপ্তি হবে ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং মাসের শেষের দিকে এই সময়সীমা পৌঁছাবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। তিনি আরও বলেছেন, রমজানের শুরুর দিকে আমিরাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, আর শেষের দিকে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে Read more

আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার
আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের কন্যা শিশুর মৃত্যু, বাকরূদ্ধ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং বৈরাগ মোহাম্মদপুর Read more

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন