মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় লক্ষ্মী রাজবংশী নামে এক বৃদ্ধাকে হত্যার অ‌ভি‌যোগে তার বড় ছেলে, ছেলের বৌ ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। নিহ‌তের ছোট ছে‌লের দা‌য়ের করা হত্যা মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে আদাল‌তে প্রেরন করে। গ্রেফতারকৃতরা হলেন নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী,পুত্রবধু পার্বতী রানী রাজবংশী ও নাতি পিয়াস রাজবংশী। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তাদেরকে আদালত পাঠানো হয়েছে।মামলার বাদী এবং নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বলেন, ‘রোববার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে দেখতে পাই নি। এরপর সারারাত খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। সকালে দেখি বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ ভেসে আছে। আমার মা প্যারালাইস রোগী ছিল। ওই ডোবায় গেল কিভাবে? আমার মাকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’এলাকার বাসিন্দা লিমন কাজী বলেন, ‘লক্ষ্মী রাজবংশী পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন। তার হেঁটে যাওয়ার সক্ষমতা ছিল না। তাই তিনি নিজে কিভাবে ডোবার কাছে গেলেন, তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।’নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী জানান, ‘আমার মা দুই বছর আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিল। আমার তিন ভাইয়ের কেউ মায়ের ভরণ পোষণ করত না, তাই আমি মাকে নিয়ে রেখেছিলাম। কিন্তু আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়।আমার মা তো এমনিই মরা তবু ওরা আমার মাকে মেরে ফেললো। আমি এর বিচার চাই।’সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম বলেন, গত ২২ অক্টোবর বুধবার নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারপরই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, বিগত সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকা বাড়ির সামনের ডোবা থেকে বৃদ্ধা লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। তারপর ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর Read more

আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম
আজ শুরু হচ্ছে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিয়ার সম্মেলন’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। বাংলাদেশের Read more

বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ
বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে Read more

তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন