যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।তিনি বলেন, “এখন এটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার শত্রু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান।”বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টেলিগ্রামে এক বিবৃতিতে মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রতিপক্ষ, তারা এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথে নেমেছে।তিনি জানান, ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কর্মসূচি। এখন ট্রাম্প পুরোপুরি ‘উন্মাদ ইউরোপের’ সঙ্গে একাত্ম হয়েছেন।ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং তার প্রশাসন রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েল-এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন, যেটিকে তার প্রশাসন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প পুতিনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাশিয়াকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেছেন।আগস্ট মাসে ট্রাম্প দাবি করেন, মেদভেদেভের যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত উস্কানিমূলক মন্তব্যের জবাবে তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন।মেদভেদেভ বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে রাশিয়া এখন ‘অপ্রয়োজনীয় আলোচনা ছাড়াই’ ইউক্রেনের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার-বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত: জামায়াত
সরকার-বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত: জামায়াত

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই Read more

রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. Read more

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে গত তিন মাসে বেড়েছে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান Read more

জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর
জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর

ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন