জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষকেরা। পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার বহু কৃষক।দেওয়ানগঞ্জ অপেক্ষাকৃত নিচু ভূমি হওয়ায় সামান্য পানি বৃদ্ধি পেলেই অধিকাংশ জমি পানির নিচে ডুবে যায়। ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল সংগ্রহে ব্যর্থ হন এবং ক্ষতির মুখে পড়েন। আবার অতিবৃষ্টিতেও জমিতে পানি জমে থাকে দীর্ঘদিন। তাই বিকল্প ফসল হিসেবে এ অঞ্চলের কৃষকরা বেছে নিয়েছেন পানিফল চাষ।কম খরচে বেশি লাভ হওয়ায় এ চাষ এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে পানিফল চাষ করা হলেও বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করায় কৃষকরা আগের তুলনায় বেশি ফলন পাচ্ছেন।পানিফলকে স্থানীয়ভাবে ‘সিঙ্গারা’ নামেও ডাকা হয়। ইংরেজিতে এর নাম ওয়াটার চেস্টনাট (Water Chestnut), বৈজ্ঞানিক নাম ট্রাপা নাটানস (Trapa natans)। এটি হাঁটু বা কোমর সমান পানিতে জন্মে এবং সার-কীটনাশকের তেমন প্রয়োজন হয় না, ফলে চাষের খরচও কম। পতিত জলাশয়ে চারা রোপণ করে শুধু যত্ন নিলেই ভালো ফলন পাওয়া যায়।প্রতি বিঘা জমি চাষে খরচ হয় প্রায় ৩–৪ হাজার টাকা, আর ফল বিক্রি করে আয় হয় ১৫–২০ হাজার টাকা। পানিফলের গাছ ৫ মিটার পর্যন্ত লম্বা হয়; এর শিকড় পানির নিচে থাকে, আর পাতাগুলো ভেসে থাকে পানির ওপর।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর দেওয়ানগঞ্জে ৩৯ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে।কৃষক হামিদ বলেন,“এবার অন্যান্য বছরের তুলনায় পানিফলের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় তিন থেকে চার হাজার টাকা খরচ করে মণপ্রতি প্রায় বারোশ টাকা দরে বিক্রি করে ১৫ হাজার টাকা লাভ পেয়েছি।”কৃষক ফারুক মিয়া জানান,“আমি দুই বিঘা জমিতে পানিফল চাষ করে ৩০ মণ ফল পেয়েছি। খরচ হয়েছে প্রায় ৭ হাজার টাকা, আর হাতে এসেছে ৩২ হাজার টাকা। অল্প পুঁজিতে ভালো লাভ হয়েছে।”আরেক কৃষক আমিনুল ইসলাম বলেন,“প্রতি বিঘায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ফল বিক্রি করে বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ হাজার টাকা পাব। এখন এ চাষে আমাদের আগ্রহ দিন দিন বাড়ছে।”উপজেলার অনেক হতদরিদ্র পরিবার এখন ডোবা ও বদ্ধ জলাশয়ে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে। অল্প পুঁজিতে এই চাষে লাভবান হয়ে শতাধিক পরিবারে সচ্ছলতা ফিরেছে।দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া বলেন,“এ বছর দেওয়ানগঞ্জে ৩৯ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী আমরা পরামর্শ ও সহায়তা দিচ্ছি। যে কোনো খাল, পুকুর বা ডোবায় এ ফসল চাষ করা যায়। উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা দিন দিন পানিফল চাষে আগ্রহী হচ্ছেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরেজের জন্য সালমান আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। Read more

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে Read more

সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, চীনের কড়া বার্তা
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, চীনের কড়া বার্তা

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং Read more

গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন