প্রশাসনের কঠোর নির্দেশনা ও অভিযান সত্ত্বেও ফের সক্রিয় হয়ে উঠেছে চোরাই জ্বালানি তেলের সিন্ডিকেট। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় রাতের আঁধারে দোকানের সাটার বন্ধ করে গোপনে চলছে তেল নামানোর কাজ। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রশাসনের অভিযানে নাওজোড় ও কড্ডা এলাকায় তিনজনকে আটক করা হলেও থেমে থাকেনি সিন্ডিকেটের কার্যক্রম। অভিযোগ রয়েছে, বাসন থানার ওসি শাহিন খানের বডিগার্ড বুলবুলের প্রত্যক্ষ আশকারায় সিন্ডিকেটের মূল হোতা আমির ও মুরসালিন এখনো ধরাছোঁয়ার বাইরে।তবে আমিরের দোকান বন্ধ থাকলেও মুরসালিনের চোরাই জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করছেন। তাদের সহযোগী হিসেবে সক্রিয় রয়েছেন জিয়া ও সালাম নামের আরও দুইজন।গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসের যোগিতলা আন্ডারপাস এলাকা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রশাসনের নির্দেশে বন্ধ থাকা দোকানগুলোর কর্মচারীরা গোপনে তেল ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘অবৈধ অর্থের জোরে এরা অদৃশ্য প্রভাব খাটিয়ে যে কোনো কঠিন বিষয়কে সহজ করে ফেলে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তা ছাড়া এমন কর্মকাণ্ড সম্ভব নয়।’এর আগে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সময়ের কন্ঠস্বরের নিউজ প্রকাশিত হওয়ার পরে বাসন থানা পুলিশ নাওজোড় ও কড্ডা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং বিপুল পরিমাণ চোরাই তেল ও সরঞ্জাম জব্দ করে।পরে প্রশাসনের নির্দেশে দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দিলেও অল্প ক’দিনের ব্যবধানে পুনরায় ব্যবসা শুরু করেছে সিন্ডিকেটটি।স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি সংঘবদ্ধ চক্র পুরো চোরাই তেল ব্যবসাটি নিয়ন্ত্রণ করে, যার নেতৃত্বে রয়েছে আমির ও মুরসালিন। প্রশাসনের কিছু অসাধু সদস্যের যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব অবৈধ তেলের দোকান। রাতের বেলায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যানবাহন থেকে পাইপের মাধ্যমে সরাসরি ট্যাংক থেকে তেল নামানো হয়।এতে একদিকে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে।স্থানীয়রা অভিযোগ করেন, রাতভর তেল ও বালু নামানোর কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। কেউ প্রতিবাদ করলে দোকানদাররা হুমকি ও গালাগাল করেন।এমনকি সংবাদকর্মীরাও তথ্য সংগ্রহে গেলে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হন। স্থানীয়দের দাবি, অবিলম্বে এ অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এখনই ডিসি, এডিসি এবং ওসি সাহেবকে বিষয়টি জানাচ্ছি, তবে ফের যদি অবৈধ চোরাই তেলের দোকান চালু করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার Read more

শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান
শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান

ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে Read more

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) Read more

তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ
তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি Read more

করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট
করোনা সংক্রমণ বাড়তেই মাস্কের বাজারে কৃত্রিম সংকট

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন