তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেতাকে দেখা যায়। তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার কাজিম হিসেবে দাবি করা হয়েছে। তিনি বলেন, ‘আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন।’ভিডিওতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররাম অঞ্চলে হওয়া এক হামলার কিছু দৃশ্য দেখানো হয়। টিটিপি ওই হামলায় ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে দাবি করেছে; তবে সেনাবাহিনী নিহতের সংখ্যা ১১ জানিয়েছে। ক্লিপে জব্দ করা গোলাবারুদ ও ধ্বংসস্তূপ দেখা যায়।কমান্ডার কাজিম ভিডিওতে আরও কটূক্তিমূলক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন, সরাসরি আমাদের সঙ্গে লড়াই করুন।পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে কাজিমকে ধরতে ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে। সামরিক ও নিরাপত্তা সূত্ররা বলছে, ঘটনাটির ফরেনসিক যাচাই চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সূত্র: এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ

অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি ভয়ংকর আতঙ্কের নাম। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম জুয়ায় আকৃষ্ট হচ্ছে। এতে করে লোভে Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে
নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’
মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’

বাংলা সনের প্রথম দুইমাস বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এসময় প্রকৃতির বরপ্রাপ্ত বাংলাদেশ মিষ্টি ফলফলাদিতে ভরে উঠে বলে একে 'মধুমাস' বলেও অভিহিত Read more

লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন
লক্ষীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন