চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নতুন কমিটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা। ঘোষণার মাত্র দুই দিন পরই স্থগিত করা হয়েছে এই ৪০ সদস্যের ইউনিয়ন কমিটি।বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নবঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। এই তথ্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এনসিপির অভ্যন্তরে ক্ষোভ ও বিভ্রান্তির ঝড় ওঠে।ঘটনার সূত্রপাত সোমবার (২০ অক্টোবর) নেহালপুর ইউনিয়ন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধনের দিন থেকেই। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর আরেফিন, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সমীর, জেলা সদস্য তানভীর রহমান অনিক, দর্শনা উপজেলা সদস্য সোহেল পারভেজ, এবং জীবননগর উপজেলা সদস্যসহ আরও অনেকে।কিন্তু উদ্বোধনের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাইফুল ইসলামের অতীত রাজনৈতিক পরিচয়। জানা যায়, তিনি এখনো নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। বিষয়টি ভাইরাল হওয়ার পর জেলা এনসিপির নেতারা অস্বস্তিতে পড়েন।অবশেষে বুধবার (২২ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন, ‘২০ অক্টোবর অনুমোদিত নেহালপুর ইউনিয়ন কমিটি অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।’খাজা বিপ্লব বলেন, ‘স্থানীয়ভাবে একাধিক সূত্র ও ছবি দেখে নিশ্চিত হয়েছি যে, কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম আওয়ামী লীগের পদে আছেন। বিষয়টি আগে আমার জানা ছিল না। যাচাই-বাছাই শেষে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরও জানান, আগামী শনিবার জেলা কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে সদ্য ঘোষিত কমিটির এক যুগ্ম সমন্বয়কারী তুহিন বলেন, ‘হ্যা, সাইফুল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তিনি এখন এনসিপিতে কাজ করতে চান। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি দল পরিবর্তন করতে চান, সেটা তার রাজনৈতিক অধিকার।’ তুহিন দাবি করেন, তারা এখনো কমিটি স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।স্থানীয়রা জানান, আওয়ামী লীগপন্থি একজন নেতাকে নতুন দলের শীর্ষ পদে বসানোতে এনসিপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।নেহালপুরের এই ঘটনাটি শুধু একটি ইউনিয়ন কমিটির বিতর্ক নয়, এটি বর্তমানে দেশের রাজনীতিতে দলীয় সীমারেখা কতটা জটিল হয়ে উঠেছে তারই একটি প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

যশোরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে উড়ে গেল হাতের আঙুল
যশোরে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে উড়ে গেল হাতের আঙুল

যশোরের বাঘারপাড়ায় টিউবওয়েল পাড়ে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে জাহা বক্স (৬৫) একজনের বাম হাতের দুটি আঙ্গুল উড়ে গেছে। সোমবার (১২ মে) Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন ৫ দিন পর উদ্ধার

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার ৫ দিন Read more

নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা
নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা

সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে টমেটো। থোকায় থোকায় টমেটোর ভারে গাছ যেন নুইয়ে পড়ছে। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় এমন দৃশ্য Read more

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন