ফিলিস্তেনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।বুধবার (২২ অক্টোবর) হেগে দেওয়া এই রায়ে আদালত জানায়, ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না। আদালত আরও স্মরণ করিয়ে দেয়, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। খবর এএফপির।রায়ে বলা হয়েছে, এটি পরামর্শমূলক হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য। তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টি প্রত্যাখ্যান করেছে।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি, ইসরায়েল রায়টি মানবে।আইসিজে বিশেষভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে বলেছে। ইসরায়েল এই সংস্থাকে নিষিদ্ধ করলেও আদালত বলেছে, ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি।ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি জানান, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া।জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬,৭০০ টন খাদ্য প্রবেশ করেছে, যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য দুই সপ্তাহের খাবার।তবে সংস্থাটি বলেছে, প্রতিদিন গড়ে ৭৫০ টন খাদ্য গাজায় যাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্যের এক-তৃতীয়াংশ মাত্র।রায় ঘোষণার পর নরওয়ে জানায়, ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়, সে বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, Read more

নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর
নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু Read more

চুয়াডাঙ্গায় কোরবানির হাটের জন্য প্রস্তুত ২ লাখ পশু
চুয়াডাঙ্গায় কোরবানির হাটের জন্য প্রস্তুত ২ লাখ পশু

চুয়াডাঙ্গার প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় খামারি কোরবানির বাজার টার্গেট করে পশু পালনে প্রতিযোগিতায় নামে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন