দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে জয়পুরহাট ২০ বিজিবির আওতাধীন সিপি ক্যাম্পের সদস্যরা। আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানে সন্তান।বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যাক্তি হিলি সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য দেখে ফেললে তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরপুর্বক থানায় সোপর্দ করে বিজিবি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ
কাশিমপুরে বন বিভাগের জমি দখল: তদন্তে অসংগতি ও দুর্নীতির অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে বনভূমির প্রায় ২৫ কোটি টাকার সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হলেও, এ বিষয়ে তদন্তকে Read more

Jokerstar Casino im nüchternen Check: Spielgefühl, Regeln und kleine Fallstricke
Jokerstar Casino im nüchternen Check: Spielgefühl, Regeln und kleine Fallstricke

Ein Online-Casino lässt sich leicht an blinkenden Symbolen messen; aussagekräftiger ist jedoch, was nach dem ersten Eindruck übrig bleibt. Bei Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন