বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, ই-মেইলে পাঠানো হবে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)।এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে আগে ওটিপি পাঠানো হতো বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরে, যা অনেকের জন্য জটিলতা তৈরি করত। এ সমস্যা সমাধানে এখন তাদের ই-মেইলেই পাঠানো হবে ওটিপি।আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন আরো সহজ ও ঝামেলামুক্ত করেছে এনবিআর।করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি (acknowledgement slip) ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। প্রবাসী করদাতাদের ওটিপি ই-মেইলেই পাঠানো হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠাতে হবে ঠিকানায়। এরপর এনবিআর আবেদনকারীর ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। তবে করদাতাকে নিজ হেফাজতে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে বলে জানায় এনবিআর।২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার
সৌদিতে চুরি করে মাছ ধরার অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার

সৌদিআরবের সমুদ্রে চুরি করে মাছ ধরার অপরাধে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।গতকাল সৌদিআরবের জেদ্দা Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষ হুজুরদের কাছ থেকে Read more

আবারও বাংলাদেশী ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
আবারও বাংলাদেশী ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গভীর বঙ্গোপসাগরে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশী জেলেরা। আবারও সাগরে মাছ শিকাররত অবস্থায় দুটি ট্রলারসহ Read more

৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থাকে Read more

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন