রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।উক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।এসময় বক্তারা অভিযোগ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহণের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন।বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন কর্তৃক সরকারি বিভিন্ন বরাদ্দে বাঙালীদের বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান কর্তৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে, এতে বাঙালীরা বৈষম্যের শিকার হচ্ছে, যা ২৪ পরবর্তী বাংলাদেশে আশা করিনি।তারা আরো উল্লেখ করেন, জেলা পরিষদের কফি ও কাজুবাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়িদের জন্য বরাদ্দ করেছেন, যা বাঙালীরা চরম বৈষম্যের শিকার। তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরামকে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়ার যুক্তি তুলে ধরে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার অনুরোধ জানান।এছাড়াও তারা পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দ সমবন্টনের আহ্বান জানান। তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ
ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জাতিসংঘ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার
ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডলকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (০৭ জুলাই) দুপুর Read more

গজারিয়া মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি
বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি

গাজীপুরের সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন