দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।এর প্রভাবে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা জানান, সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন (মৌসুমি বায়ু) শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।এদিকে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে, মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া Read more

আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

আজ থেকে বাড়তে পারে বৃষ্টি তবে সামগ্রিকভাবে সারা দেশে বৃষ্টি বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে Read more

গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে
গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী Read more

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন