সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে দাঁড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামান।সমাজসেবা অফিসের সহযোগিতায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে একটি দোকান ঘর নির্মান ও দোকানের মালামাল মিরাজের হাতে তুলে দেন ইউএনও রায়হান উজ্জামান।এরআগে, ২৪ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে “বিদ্যুৎতের ছোবলে থমকে দাঁড়ালো মিরাজের জীবন, সাহায্যের আবেদন” শিরোনামে সংবাদ প্রকাশ করলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই প্রতিবেদককে মিরাজকে সহযোগিতার আশ্বাস দেন। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) তাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে একটি দোকানঘর নির্মাণ ও মালামাল ক্রয় করে দেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামান বলেন, ‘সমাজের দুঃস্থ, অসহায় এসব মানুষকে আমরা উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক সবসময় সহায়তা করে থাকি। বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া মিরাজের বিষয়টি সংবাদের মাধ্যমে জানতে পেরে খোঁজ নেই। বিদ্যুৎস্পৃষ্টে মিরাজের দুটি হাত ও বুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে বিষয়েটি গুরুত্বসহকারে বিবেচনা করে তাকে স্বাবলম্বী করার উদ্যেগ হিসেবে সমাজসেবা কতৃক একটি দোকান ঘর নির্মাণ ও ক্রয় করে দেওয়া হয়।উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই টবগী ইউনিয়নের লেবুকাটা এলাকায় বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ। পরে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দুটি হাত হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। আহত মিরাজ ওই ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ Read more

ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন Read more

সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি
সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন