আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।আজ বুধবার (২২ অক্টোবর) সকালে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পর তিনি এ মন্তব্য করেন।এ সময় ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, ‘গত ৮ অক্টোবর ৩টি মামলায় ট্রাইব্যুনালে ৩টি আদেশ হয়েছে। সেই ৩টি মামলায় সাবেক-বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর এসব কর্মকর্তাকে হেফাজতে নিয়ে যায় সেনা কর্তৃপক্ষ। আজ ওই ৩টি মামলার নির্ধারিত তারিখ ছিল। এই তারিখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন তারা।’তিনি আরও বলেন, অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তা আদালতে হাজির হওয়াকে টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার। তবে আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজ সকালে স্বেচ্ছায় এখানে এসেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদের একটি গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটি ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছেন।জামিন আবেদন নিয়ে জানান, ‘আমাদের ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন আদালত। আমরা তিনটি আবেদন করেছি। আবেদনগুলো পরবর্তী তারিখে শুনানি হবে। এর মধ্যে একটি জামিনের আবেদন রয়েছে। এছাড়া প্রিভিলেজ কমিউনিকেশন ও তাদের যেন সাবজেলে রাখা হয়।’সাবজেল নিয়ে আরও জানান, ‘এ ব্যাপারটি কারা কর্তৃপক্ষ দেখবেন। যারা পলাতক রয়েছেন তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য একটি তারিখ আছে। শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে ২০ নভেম্বর। এখন তাদের সেনানিবাসে যে সাবজেল (উপকারাগার) ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি
ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে শুনানি আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) পর্যন্ত মূলতবি করা Read more

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরাইলি হামলার জবাবে পালটা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে Read more

চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১
চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে Read more

‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও Read more

কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন