কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। প্রায় সময় দুর্ঘটনার কবলে জীবহানিসহ সম্পদের ক্ষতির মুখে পড়ছে তিনটি ইউনিয়নের মানুষ। উপজেলা প্রশাসন বলছে, সেতুর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে চলতি অর্থবছরে কাজ শুরু হবে।সরেজমিনে দেখা যায়, দেশ স্বাধীনের পর থেকে অনেক নেতা আসছে-গেছে, তবুও যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেনি কুড়িগ্রামের নদী বিচ্ছিন্ন উপজেলা রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামের মানুষের।একদিকে রাস্তার বেহাল দশা, অপরদিকে একটি সেতুর অভাবে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে প্রতিনিয়ত চলাচল করছে। সাহেবের আলগা, চরশৌলমারী এবং দাঁতভাঙ্গা ইউনিয়নগুলোর শান্তিরচর, খড়ানির চর, কাজাইকাটা, গাছ বাড়ি, চর কাজাইকাটা, আনন্দ বাজার, ফুলকার চর, সোনাপুর, গেন্দার আলগা, নামাজের চর, খেয়ারচর, ডিগ্রীরচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ি, উত্তর নামাজের চর, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জ, ফুলকার চরসহ অর্ধলক্ষাধিক মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। বেড়েছে বাল্যবিয়েসহ নানা অপরাধ।স্থানীয় বাসিন্দা সোহেল রানা, মর্জিনা বেগম, মজিবর, সমশের আলীসহ অনেকে জানান, উপজেলার হলহলিয়া নদীর উপর একটি সেতু না থাকায় দুর্ভোগে বছরের পর বছর ধরে চর শৌলমারী, সাহেবের আলগা এবং দাঁতভাঙ্গা ইউনিয়নের মানুষ চলাচল করে আসছে। প্রত্যন্ত এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হওয়ায় সীমাহীন কষ্টে আছি আমরা। অনেক আন্দোলন করেও লাভ হয়নি। অথচ জনপ্রতিনিধিদের শুধু ভোটের সময় দেখা মিললেও পরে আর তাদের দেখা মেলে না।ফলে এলাকাবাসীর উদ্যোগে চারশত ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের সাকো নির্মাণ করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে এই সাকো দিয়ে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত পথে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় দারিদ্রপীড়িত এই জনপদের মানুষকে। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র পথে প্রতিদিনই দুর্ঘটনার শিকার ও ক্ষতির মুখে পড়ছেন পথচারীরা। বেশি কষ্টে পড়তে হয় গর্ভবতী নারীসহ অসুস্থ রোগী, শিশু এবং বয়স্কদের। সেতু এবং রাস্তার অভাবে তিনটি ইউনিয়নের মানুষদের সারাবছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এই কষ্ট আরও কয়েকগুণ বেড়ে যায়।এ ব্যাপারে রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, সেতুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি Read more

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন। সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত Read more

চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন