আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত করতে পারলেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই একাউন্ট ২টি আনুষ্ঠানিকভাবে ফেরত পান তারা। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।গত ২৪ মার্চ এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। জিডিতে বলা হয়, ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় Read more

চট্টগ্রামে পুলিশের উপর হামলার নেপথ্য নায়ক শাকিল গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের উপর হামলার নেপথ্য নায়ক শাকিল গ্রেপ্তার

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় আলোচিত যুবক শাকিল (২৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ Read more

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল

রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল Read more

রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন