গুম-খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ দেন।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।একইসঙ্গে মামলার অন্যতম আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর ধার্য করেছেন।এর আগে গত ১১ অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেয়া হয়েছে। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে এলপিআরের একজন এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেয়া হয়েছিল। এরমধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন এসেছে। এলপিআরে থাকা একজনসহ ১৫ জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, একজন আত্মগোপনে রয়েছেন। বাকি ৯ জন অবসরে গেছেন। প্রসঙ্গত, গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গেলো ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। যা নিয়ে শুরু হয় আলোচনা। কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম।  আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছিল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের
কালকিনিতে শেষ রাতে হামলা, ঘরে ঢুকে হাত কর্তন দুর্বৃত্তদের

মাদারীপুরের কালকিনিতে শেষ রাতে হামলা চালিয়ে  ঘরের জানালা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ইউনুস সরদার নামের এক ব্যক্তির হাত কর্তন করেছে  Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফুটবল টুর্নামেন্ট
নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফুটবল টুর্নামেন্ট

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আয়োজন  ‘ট্রাইগার্স কাপ ২০২৫’। ট্রিপস এন্ড ট্যুরস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন