চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারা গেছে।নিহত মজিদ মিয়া সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ইছা মিস্ত্রির ছেলে।মঙ্গলবার (২১ অক্টোবর) সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মজিদ মিয়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রওনা হন। এমন সময় মেহেরপুরের দিক থেকে চুয়াডাঙ্গার দিকে দ্রুত গতিতে যাওয়া একটি মোটরসাইকেল মজিদ মিয়াকে ধাক্কা দিয়ে সড়কের উপর আছড়ে ফেলে। এতে তিনি পায়ে ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারান।এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) কুমিল্লা জেলার Read more

ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত Read more

মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন Read more

নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই
নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন