যুদ্ধবিরতি কার্যকর হবার পর অবরুদ্ধ গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংসদ নেসেটের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বৈঠকে নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।সংসদীয় বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন,সরকার ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছে।সংসদীয় ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির সময় দুইজন সৈন্য নিহত হয়… আমরা ১৫৩ টন বোমা বর্ষণ করেছি এবং গাজা জুড়ে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এই মন্তব্যের পর বিরোধী নেতারা তাকে যুদ্ধবিরতি ভঙ্গের প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়ার অভিযোগে কঠোর সমালোচনা করেন।গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই সময়ের মধ্যে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রোববার( ১৯ অক্টোবর) একদিনেই নিহত হয়েছে ৪৪ জন। এছাড়া ২৩০ জন আহত হয়েছেন।গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ৬৮,২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০০ জনের বেশি আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’

জনগণের কাছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী

বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় Read more

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি Read more

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন