নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আটপাড়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে।রাজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের আবুল কালাম তালুকদারের ছেলে। তিনি চৌরাস্তা বাজারে চায়ের দোকানদার ছিলেন।রাজনের বাবা আবুল কামাল জানান, গত রবিবার বিকেলে বাড়ি রাজন থেকে ১৪/১৫ হাজার টাকা নিয়ে দোকান খুলতে বাজারে যান। এক পর্যায়ে অন্যদের দোকান বন্ধ করার কথা বলে দোকান খোলা রেখে চলে যান। এরপর আর বাড়ি ফেরেননি।পরে খোঁজাখুঁজি করতে থাকলে আজ মঙ্গলবার চৌরাস্তা বাজার সংলগ্ন দূর্গাশ্রম-পুগলগাও গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে থাকলে স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। পরে রাজনের বাবা কাপড়ও জুতা দেখে নিশ্চিত করে এটি রাজনের মরদেহ।রাজনের প্রতিবেশী বিদ্যা মিয়া জানান, ‘আমরা খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পাই। মরদেহটি উপরে তোলার পর মরদেহের মাথায় এবং গলার পাশে দুটি আঘাতের চিহ্ন দেখা যায়।’স্থানীয়রা জানান, ‘রাজনের প্যান্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো কিছু এটা দেখা গেছে। তবে ধারণা করা যাচ্ছে এতে গাঁজা সাদৃশ্য বস্তু রয়েছে। মাদকের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।’আটপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ‘সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তারা তেহরানের ‘সন্ত্রাসী শাসন’ গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ
বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ

ভারতের মুম্বাইয়ে বসবাস করেন নম্রতা নাংগিয়া এবং তার স্বামী। তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও আরেকটি সন্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন