উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি নীরব ঘাতক। সময়মতো নিয়ন্ত্রণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। তাই ওষুধ খাওয়ার পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন আনা খুব জরুরি। বিশেষ করে খাদ্যাভ্যাসে সচেতনতা রাখা দরকার।লবণ খাওয়া কমাতে হবে, আর খাবারে বেশি করে রাখতে হবে শাকসবজি, ফল, দানাশস্য। সেই সঙ্গে এমন কিছু পানীয় রয়েছে, যা সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চলুন, জেনে নিই কয়েকটি উপকারী পানীয় সম্পর্কে।লেবু পানি: হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া উচ্চ রক্তচাপে উপকার দেয়। লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এটি রক্তনালির কর্মক্ষমতা বাড়ায় ও রক্ত জমাট বাঁধতে দেয় না। নিয়মিত খেলে উপকার পাবেন।বিটের রস: বিভিন্ন গবেষণায় প্রমাণিত, বিট হাইপারটেনশনের বিরুদ্ধে কার্যকর। এতে থাকা নাইট্রেট রক্তনালিকে প্রসারিত করে, ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। সকালে খালি পেটে এক গ্লাস বিটের রস খাওয়া যেতে পারে। তবে খেয়াল রাখবেন, এতে যেন লবণ না মেশানো হয়।ডাবের পানি: ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীরের সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে। এতে অতিরিক্ত সোডিয়াম না থাকায় এটি রক্তচাপ বাড়ায় না। বরং শরীরচর্চার পরে এক গ্লাস ডাবের পানি পান করলে তা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।গ্রিন টি: দুধ-চিনি দেওয়া চায়ের বদলে গ্রিন টি খাওয়াই ভালো। এতে ক্যাফেইন কম কিন্তু ক্যাটেচিন বেশি, যা রক্তনালির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। দিনে ২-৩ কাপ গ্রিন টি খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।উচ্চ রক্তচাপের রোগীরা ওষুধ বন্ধ করবেন না, তবে খাদ্য ও জীবনধারার পরিবর্তন এনে ওষুধের ওপর নির্ভরতা কমানো সম্ভব। প্রতিদিনের খাবার ও পানীয়ের দিকে নজর রাখলে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার Read more

‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’
‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত সহ-সভাপতি সাদিক কায়েম, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচনে ২৮টি পদের Read more

‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’
‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে প্রায় ৫ কোটি শিশু-কিশোরের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান Read more

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী Read more

ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’
ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই Read more

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন