বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেনর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।পোস্টে সারজিস আলম লিখেন, সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়। কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই। তিনি বলেন, পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে কথা হয়। আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার করার আহ্বান জানাই।সারজিস লিখেন, ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো। তিনি আরও বলেন, কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন যারা মাসে ৫ হাজার টাকাও বেতন হিসেবে পান না। তাই আমরা এটাও মনে করি, একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার

প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে Read more

নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ
নওগাঁয় বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল Read more

ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো  ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। আজ মঙ্গলবার (০১ Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ

বাঘাইছড়িতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মসূচির আওতায় মৎস্য খাদ্য বিতরণ ও ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন