পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেলেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেয়া হয়েছে।পাকিস্তান ক্রিকেটে রদবদল সবসময় চলতেই থাকে। সেই ধারাবাহিকতায় আবারও নেতৃত্ব পরিবর্তন এলো। অবশ্য পরিবর্তনের গুঞ্জন ছিল আগে থেকেই। সোমবার (২০ অক্টোবর) এক সভায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।ইসলামাবাদে অনুষ্ঠিত সভায় প্রধান কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ ও জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্যদের উপস্থিততে শাহিন শাহ আফ্রিদিকে বাছাই করা হয়।মজার ব্যাপার হলো, ২০২৩ সালে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল। কোনো কারণ ছাড়াই মাত্র এক সিরিজ পরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।যদিও পিএসএলে অধিনায়ক হিসেবে বেশ সফল শাহিন আফ্রিদি। তিনি লাহোর কালান্দার্সকে ২০২২, ২০২৩ ও ২০২৫ সালে মোট তিনবার শিরোপা জিতিয়েছেন।আফ্রিদি এখন পর্যন্ত ৬৬টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, মোট ২৪৯টি উইকেটও শিকার করেছেন। এছাড়া ৩২টি টেস্ট ম্যাচে ১২০টি উইকেট শিকার করেছেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ
শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।বুধবার Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায় ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায়  ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে Read more

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন