কৃষিনির্ভর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিগত কয়েক বছর ধরে শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। যেমন ফলন হয়েছে, আবার তেমনি ভালো দাম পেয়েছেন। চলতি মৌসুমে কৃষকরা কাঙ্খিত দামের আশায় ব্যাপক হারে শসা চাষ করেছেন। বাম্পার ফলন হলেও মূল্য না পেয়ে হতাশ কৃষক।বর্তমানে শসা মণ প্রতি ৬শ থেকে ৭শ টাকা খরচের তুলনায় দাম কম। এতে করে কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। মূলধন আসবে কিনা তা নিয়ে শঙ্কিত।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাগ্য উন্নয়নের চেষ্টায় কৃষকরা জমিতে ফসল চাষ করেন। কিন্তু বিভিন্ন রোগবালাই ও কাঙ্খিত দাম না পেলে সে স্বপ্ন বাস্তবায়ন হয় না। এর পরিবর্তে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় ভুগতে হয়। এরপরও এ উপজেলার কৃষকরা থেমে থাকেননি। তারা মৌসুম অনুযায়ী অন্য ফসল চাষের পাশাপাশি ব্যাপক হারে শসাচাষে ব্যস্ত হয়ে পড়েন। লাভের চেয়ে লোকসানের পাল্লা ভারী হলেও কৃষিতেই তাদের জীবন চলে। তাদের উৎপাদিত শসা উপজেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শহিদুল ইসলাম জানান, ঋণ নিয়ে এ বছর এ বিঘা জমিতে শসাচাষ করেছি। জমি লগ্নি, শসাচাষের জন্য জমি মেরামত, জনবল ও কীটনাশকসহ সর্বমোট খরচ হয়েছে বিঘা প্রতি ৩৫ হাজার টাকা। এই সময়ে শসা বিক্রির কথা ছিল কেজিপ্রতি সর্বনিম্ন ২০ টাকা দরে। তবে আট টাকা দরে শসা বিক্রি করছি। তাতে লোকসানের মধ্যে থাকতে হবে।কৃষক শুক্কুর আলী বলেন, ২ বিঘা জমিতে শসার আবাদ করেছি। ফলন ভালো হওয়ায় খুশি হয়েছিলাম। ভাবলাম খরচ তুলে লাভ হবে। কিন্তু বিক্রি করতে গিয়ে হতাশ হচ্ছি। কৃষক সালাউদ্দিন বলেন, গত বছরে শসার মণ ছিল ১২০০ থেকে ১৫০০ টাকা। এবার বাজারে শসা প্রতিমণ ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের দামের তুলনায় এবার পাইকাররা অনেক কম দামে শসা কিনছেন। এতে মোট খরচের অর্ধেক টাকা উঠবে কিনা সন্দেহ। শসার দাম কমার কারণ পাইকারি সিন্ডিকেট, তারাই দাম কম দিচ্ছে ঢাকার বাজারে বেশি।পাইকারি সোলাইমান জানান, বিগত বছরে কৃষকদের কাছ থেকে শসা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শসা সরবরাহ করে বেশ লাভজনক হয়েছেন। তবে এই বছরে শসার গাড়ি পাঠিয়ে চালান আনতে হিমশিম খাচ্ছেন।দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া জানান, চলতি বছরে আশানুরূপ শসার ফলন ভালো হয়েছে। তবে খরচের তুলনায় দাম পাচ্ছেন না কৃষকরা। এতে দাম কম হওয়ায় লাভ কম হচ্ছে কৃষকদের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত
যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা Read more

বজ্রপাতে প্রাণ গেল ১৫ দিনের নবজাতকের মায়ের
বজ্রপাতে প্রাণ গেল ১৫ দিনের নবজাতকের মায়ের

ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে ১৫ দিনের এক নবজাতকের মা আসমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার
মির্জাপুরে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার Read more

গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় Read more

ময়মনসিংহে বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ময়মনসিংহে বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ময়মনসিংহের ধোবাউড়ায় র‍্যাবের অভিযানে ৪৭ বোতল বিদেশি মদসহ গ্রেফতার হওয়া ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ উত্তর জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন