ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।’ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে।’বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় ৭৮ শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে।’ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল। ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে, যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেয়া মার্কিন প্রেসিডেন্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন।ট্রাম্প গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বলেছিলেন, ‘নমনীয়তা দেখানো হলে দ্রুত সংঘাত শেষ করার সুযোগ রয়েছে।’এদিকে জেলেনস্কি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি পুনরায় অনুরোধ জানান। ট্রাম্প এই অনুরোধে হ্যাঁ বলেননি। জেলেনস্কি জানান, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কঠোর বিএনপি, মনোনয়ন প্রত্যাহার না করলে বহিস্কার
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কঠোর বিএনপি, মনোনয়ন প্রত্যাহার না করলে বহিস্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূলে ক্ষোভ ও বিভক্তি লক্ষ করা যাচ্ছে। অনেক জায়গায় মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ, সংঘর্ষ Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
ফের শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন