যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।ঘটনাটি শার্শা উপজেলা বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামে ঘটে। এ ঘটনার পর মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।লম্পট সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় ওই লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা দুই জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান।এদিকে লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্বীয়ের বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগ প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এসময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুলের অসভ্যতার ঘটনা। পরে ভুক্তভোগী ওই শিশু মাকে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায়।বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে ওই লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়
কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

এবার কাতারে হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি Read more

সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর
সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও Read more

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে

গাজার পর এবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। শিশু, বয়স্ক মানুষ ও Read more

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে Read more

‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ
‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, আসতে শুরু করেছে মানুষ

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন