পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন; সেটিও অস্বীকার করেছেন তিনি।সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা পরোক্ষ আলোচনা করেছিল, যা শেষ হয় জুন মাসের ১২ দিনের বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।খামেনি বলেছেন, ‘‘ট্রাম্প বলেন, তিনি একজন চুক্তিকারী। কিন্তু যদি কোনও চুক্তিতে জোরজবরদস্তি করা হয় এবং তার ফল আগেই নির্ধারিত থাকে, তাহলে সেটি চুক্তি নয়, বরং চাপিয়ে দেওয়া এবং নিপীড়ন।’’গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর ওয়াশিংটনের জন্য তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর বিষয়টি দারুণ হবে।খামেনি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেন, তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করেছেন। খুব ভালো, স্বপ্ন দেখতেই থাকুন!’’তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, সেটি নিয়ে আমেরিকার মাথাব্যথা হওয়ার কী আছে? এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল ও জবরদস্তিমূলক।পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করছে এবং দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা Read more

চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে Read more

আ.লীগ পুনর্বাসন কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশের লাঠি মিছিল
আ.লীগ পুনর্বাসন কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশের লাঠি মিছিল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। কমিটি বাতিলের দাবীতে ধারাবাহিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন