শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে দুই শ্রমিক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১ টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ণ পোদ্দার।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র আঙ্গারিয়া বাইপাস সড়কে ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বিষয়টি দেখে চাঁদা তোলার বৈধতা জানতে চান। কিন্তু অভিযুক্তরা কোনো অনুমতিপত্র বা লিখিত নির্দেশনা দেখাতে না পারায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে চাঁদা আদায়ের রশিদ বই, তালিকা ও নগদ অর্থ জব্দ করা হয়।এ বিষয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মতিউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কিছু লোক ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছে। স্থানীয়রা তাদের আটক করে রাখে। পরে আমরা দুজনকে রশিদ বই ও নগদ অর্থসহ আটক করি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএস‌সি পরীক্ষায় প্রক্সি দি‌তে আসায় দুই শিক্ষার্থী‌কে কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত।  শনিবার (১২ এপ্রিল) সকা‌লে মঠবা‌ড়িয়া Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু
নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জুলাই Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

আগামী জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন