কিশোরগঞ্জ এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মোঃ আলমগীর খা (৩৪) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।সোমবার (২০ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে পরে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন প্রকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকৃত মোঃ আলমগীর খা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহী নেওয়াজের ছেলে। কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জ আগত ৭৩৭ নং এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন সরারচর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আসার পথে ট্রেনের যাত্রীরা এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার সময় দরজা বন্ধ থাকায় দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করে।এসময় আলমগীর খাঁ ক্ষিপ্ত হয়ে দরজা খুলে কি সমস্যা প্রশ্ন করে আবার জোড় পূর্বক দরজায় ধাক্কা দেয়৷ এতো এক যাত্রীর বাম হাতের আঙ্গুলে আঘাত পায়। এক পর্যায়ে ট্রেনের সাধারণ যাত্রীরা তাকে দরজা লাগিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ‘কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে যাত্রীদেরকে ধরে নিয়ে যাবে’।পরবর্তীতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে নামার পর কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আলমগীর নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেয়। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইডি কার্ড দেখাতে বললে সে আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়।পরবর্তীতে তার গ্রামের ইউপি মেম্বারের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি কোনো বাহিনীতে চাকুরী করেন না বলে জানান। এসময় তার পরনে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো লাগানো হাফ হাতা গেঞ্জি ও ক্যাপ ছিল এবং সঙ্গে ছিলো বাংলাদেশ সেনাবাহিনীর লোগো লাগানো ব্যাগ।কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান  গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার Read more

লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান
সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলা করবে পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের বিপজ্জনক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে জম্মু ও কাশ্মীরে Read more

গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন Read more

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন